নিগমানন্দ আশ্রমে পূজা দিয়ে দিনহাটা জুড়ে প্রচার জগদীশ চন্দ্র বসুনিয়ার

দিনহাটা
দিনহাটা বিধানসভা জুড়ে তৃনমূলের অধিকার যাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার কোচবিহার লোকসভা প্রার্থীর। রবিবার সকালে নিগমনগরে স্বামী নিগমানন্দের আশ্রমে পূজা দিয়ে অধিকার যাত্রার সূচনা করেন বিধায়ক তথা কোচবিহার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এরপর বড় শাকদল, বাসন্তিরহাট, বুড়িরহাট বাজারে নির্বাচনী কর্মীসভা করেন তৃণমূল প্রার্থী। এদিন বাসন্তিরহাট বাজারে নির্বাচনী কর্মীসভা তে বিজেপি যুব মোর্চার ৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি করে তৃণমূল প্রার্থী। যদিও বিজেপির ২ নম্বর মন্ডল সভাপতি প্রদীপ বর্মন বলেন বিজেপি যুব মোর্চার কোন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেননি।

সকাল থেকেই তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, সুচিস্মিতা দত্ত শর্মা, দীপক কুমার ভট্টাচার্য, আব্দুল সাত্তার, বিশ্বনাথ কিন্নর, মৌমিতা ভট্টাচার্য, ডালিয়া চক্রবর্তী, মুক্তি রায় প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles