Siliguri: বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস

বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস,চাঞ্চল্য

শিলিগুড়ি:

অল্পের জন্য যাত্রীদের প্রাণ রক্ষা। খড়িবাড়িগামী বাস দুর্ঘটনার কবলে। একটি বাইক কে পাস কাটাতে গিয়ে এই দুর্ঘটনা।সড়কের ধারে গার্ড ওয়ালের রেলিং এ ধাক্কা দেওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাসটি।জানা গেছে মঙ্গলবার সকালে শিলিগুড়ি থেকে খড়িবাড়িগামী বাসটি বাগডোগরা থানা অন্তর্গত সন্ন্যাসী ধান চা বাগানের কাছে একটি বাইককে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।সজোরে রাস্তার ধারে একটি গার্ড ওয়ালে গিয়ে ধাক্কা মারে,প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গার্ড ওয়াল না থাকলে বাসটি প্রায় ২০ফুট নিচে নয়ানজুলিতে গিয়ে পড়তো।ঘটনার পর বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদেরকে বিকল্প ব্যবস্থা করে গন্তব্যে পাঠান।বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles