উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্কিন কনস্যুলেট জেনারেল মিস ক্যাথলিন ডায়াস। বুধবার সকাল এগারোটা নাগাদ উত্তর কন্যায় আসেন মার্কিন কনস্যুলেট জেনারেল। এরপর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ তার কথা হয়। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সৌজন্য সাক্ষাৎ চলে।

