শিলিগুড়িতে স্কুল্ পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে এবার কড়া পদক্ষেপ ট্রাফিক বিভাগের

স্কুল্ পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে এবার কড়া পদক্ষেপ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের। মঙ্গলবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে শহরের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল বাস, পুলকার নিয়ে বৈঠক সারে পুলিশ আধিকারিকরা। আর ওই বৈঠকেই স্কুল বাস ও পুল কার নিয়ে স্কুল কর্তৃপক্ষকে একাধিক বিষয়ে সতর্ক করা হয়।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ৫৩ টি স্কুলের ৭১৮ টি স্কুল বাস পরিষেবা দিয়ে থাকে। এছাড়াও রয়েছে পুলকার। দিনে অন্তত চারবার ওই স্কুল বাসগুলি শহরে পড়ুয়াদের বাড়ি থেকে স্কুল ও স্কুল থেকে বাড়ি পৌঁছে দেওয়ার পরিষেবা দিয়ে থাকে। আর যে কারণে মাঝেমধ্যেই শহরে রাজপথ কিংবা মূল সড়কের পাশাপাশি অলিগলিতে স্কুল বাসের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়ে থাকে। জানা গিয়েছে, এদিনের বৈঠকে প্রত্যেক স্কুল বাসে জিপিএস, সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চালক ও খালাসি নিয়োগ করার আগে তাদের পুলিশ ভেরিফিকেশন, কাউন্সিলিং ও শিশুদের সঙ্গে কী ধরণের ব্যবহার করা উচিৎ সেই বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles