মাধ্যমিকে তৃতীয়, উচ্চ মাধ্যমিকে নবম অর্ক ডাক্তার হতে চায়

মাধ্যমিকে তৃতীয়, উচ্চ মাধ্যমিকে নবম অর্ক ডাক্তার হতে চায়

‘অর্ক’ মানে সূর্য। বসিরহাটের অর্ক সত্যি সূর্যের মতো দীপ্তিমান। বাবা পেশায় স্টেশনারির দোকানি, উচ্চমাধ্যমিকে নবম বসিরহাটের অর্ক।

পড়ুয়াদের অপেক্ষার শেষ। মাধ্যমিকের পর প্রকাশিত হল স্কুলের ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম বড় পরীক্ষার ফলাফল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম হয়েছেন বসিরহাট টাউন হাই স্কুলের ছাত্র অর্ক মন্ডল। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার শহর বসিরহাটের ৮ নম্বর ওয়ার্ডের সাঁইপালায়। তাঁর বাবা কিরণচন্দ্র মণ্ডল পেশায় মণিহারি দোকানের দোকানি।

অর্ক ২০২৩-এ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। বিজ্ঞান শাখায় এ বছর উচ্চ মাধ্যমিকে তিনি ৫০০ এর মধ্যে ৪৮৯ নম্বর পেয়েছে। আগামী দিনে ডাক্তার হতে চান তিনি। জানান তাঁর ধারাবাহিক সাফল্যের পিছনে বাবা-মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছ’ থেকে সাত ঘণ্টা পড়াশোনা করে এই নাম্বার পেয়েছেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের বেড়ে ওঠা অর্ক মন্ডল ছোট থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখতেন। বাবা মায়ের অদম্য ইচ্ছা শক্তির জোরে সামনের দিকে এগিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য ছিল। অর্ক জানায় সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles