বহিষ্কৃত তৃণমূল নেতা সজল সরকারকে বুধবার কোচবিহার জেলা আদালতে তোলা হলো

বহিষ্কৃত তৃণমূল নেতা সজল সরকারকে বুধবার কোচবিহার জেলা আদালতে তোলা হলো। এদিন সকালেই কলকাতা থেকে পুলিশের একটি বিশেষ টিম তাকে কোচবিহারে নিয়ে আসে। উল্লেখ্য সল্টলেকে স্বর্ণ ব্যবসায়ী খু*নের মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে সজল সরকার। সেই মামলার তদন্ত চলছে জোরকদমে। গ্রেপ্তার হওয়ার পরেই তাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা নেতৃত্ব।

জানা গেছে, কোচবিহার এলাকায় প্রাক্তন ব্লক সভাপতির নামে আরও একাধিক পুরনো মামলা রয়েছে। তার মধ্যেই একটি মামলার হাজিরা দিতে আজ তাকে কোচবিহারে আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় পুলিশের তরফে।
এদিন সজল সরকারকে আদালতে আনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও আদালতে পেশ করার সময় সজলকে প্রশ্ন করা হলেও তিনি কিছু বলেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles