কৌশিকী অমাবস্যাতে মেনে চলুন কিছু নিয়ম
আজ, শুক্রবার কৌশিকী অমাবস্যা। এই তিথি হিন্দুদের কাছে খুবই পবিত্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তেরা এই দিন তারাপীঠে মা তারার পুজো দিতে আসেন। বিশ্বাস করা হয়, এই দিন নিষ্ঠাভরে দেবীর পুজো করলে মনোবাসনা পূরণ হয়। এই দিনটি তন্ত্রসাধনার সঙ্গে যুক্ত মানুষদের কাছেও গুরুত্বপূর্ণ। এই দিনে করা বিশেষ কিছু টোটকা মানুষের জীবন বদলে দিতে পারে।
১, আজ বাড়িঘর খুব ভালো ভাবে পরিষ্কার করুন। কোথাও যেন একটুও নোংরা আবর্জনা না থাকে। বাড়ির সামনে উঠোন থাকলে সেটিও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করুন।
২,এ দিন ঘরে কোনও এঁটো বাসন ফেলে রাখবেন না। নোংরা জামাকাপড় স্তূপ করে রাখবেন না।
৩,কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা জরুরি। তাই এ দিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো। পুরোপুরি উপবাস রাখতে না পারলে নিরামিষ আহার করুন। দেবীর ভোগে পাঁচ রকমের ফল ও পাঁচ রকমের মিষ্টি নিবেদন করুন।
৪,সন্ধেয় বাড়ির মূল প্রবেশপথের সামনে দরজার দু’পাশে দুটো তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে সংসার থেকে সব অশুভ শক্তি দূর হবে ও শুভ শক্তির আবির্ভাব ঘটবে।
৫, দেবীকে লাল জবা ফুলের মালা পরান। অন্যান্য ফুল ব্যবহার করা যেতে পারে, তবে লাল জবার মালা অপরিহার্য।
৬,এদিন দরিদ্র ও অভাবী মানুষকে খাদ্য, বস্ত্র বা অর্থ দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়।
(নিয়মগুলি সূত্র মারফত সংগ্রহ, এর সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের কোন সংযোগ নেই)

