কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিলেন সদ্য জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ

কোচবিহার: ভোটের ফল ঘোষণার পর আজ অর্থাৎ বুধবার সকালে কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন মন্দিরে পুজো দিলেন সদ্য জয়ী হওয়া তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক ,কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক নেতা নেতৃত্তরা।এদিন তিনি পুজো দিয়ে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর যেমন পুজো দিয়েছিলাম তেমনি ফল ঘোষণার দিনও পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে গেছিলাম। জয়ী হওয়ার পর পুজো দিয়ে আগামী দিনে কোচবিহারের মানুষের জন্য যাতে কাজ করতে পারি সেই কারণে আজ পুজো দিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles