এসএসসি ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দেখা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এসএসসি ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলী

এদিন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিলেন সহযোগিতার আশ্বাস। একইসঙ্গে, এদিন ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি। অভিযোগ করে বলেন, যা হচ্ছে, সবই মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে।

প্রসঙ্গত, চাকরি বাতিল ও কসবায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং ২০১৬ সালের সকল চাকরিপ্রার্থীর ওএমআর শিট প্রকাশ্যে আনার দাবিতে বৃহস্পতিবার থেকে এসএসসি কার্যালয়ের সামনেই অনশন শুরু করেছেন চাকরিহারাদের একাংশ। তার আগে বুধবার রাতভর এখানেই চাকরিহারারা অবস্থান বিক্ষোভ করেন।

 

সেই অনশন কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান অভিজিৎ। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। তাঁদের বক্তব্য হল, এসএসসি-কে সংশ্লিষ্ট সকলের ওএমআর শিটপ্রকাশ করতেই হবে। অন্যথায় আগামী শনিবার থেকে আরও বৃহত্তর আকারে আন্দোলন শুরু করা হবে।

 

অভিজিত গাঙ্গুলীর অভিযোগ, রাজ্য সরকার চাকরিহারাদের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিচ্ছে, তা আসলে মিথ্যা। তিনি বলেন, ‘ওসব ভাঁওতাবাজি! তা হলে নিরীহ শিক্ষকদের উপর মামলা করলেন কেন? আসলে ওঁরা জানেন যে ওঁরা অন্যায় করেছেন। তাই ওঁদের সুষ্ঠুভাবে বিষয়টি মেটানোর কোনও ইচ্ছা নেই। ওঁরা এটা নিয়ে যতটা সম্ভব রাজনীতি করা যায়, সেটাই করছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles