উত্তরপ্রদেশে পাচারের পথে অসম-বাংলা সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণ সুপারি।

উত্তরপ্রদেশে পাচারের পথে অসম-বাংলা সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণ সুপারি।

বক্সিরহাট: বাঁশ পরিবহনের আড়ালে চলছিল সুপারি পাচার।গোপন সূত্রে খবরের ভিত্তিতে অসম বাংলা সীমান্তে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বস্তা বোঝাই সুপারি উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। ঘটনায় লরি চালক জম্বু কাশ্মীরের বাসিন্দা গুরজিন্দার সিং ও খালাসী স্বপন দাসকে গ্রেফতার করা হয়।থানা সূত্রে খবর বুধবার অসমের শিলচর থেকে উত্তরপ্রদেশে পাচারের উদ্দেশ্যে সুপারি নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে কোচবিহার জেলার শেষ প্রান্ত অসম-বাংলা সীমান্তে নাকা তল্লাশি চালায় বক্সিরহাট থানার পুলিশ।সন্দেহজনক লরিতে তল্লাশি চালাতে গিয়েই পুলিশের চক্ষু চড়কগাছ বাঁশের টুকরোর আড়ালে লরিতে বস্তা ভর্তি পাচার হচ্ছিল সুপারি।বাঁশ পরিবহনের আড়ালে সুপারি পরিবহনের কোন বৈধ নথি দেখাতে না পারায় চালক ও খালাসীকে গ্রেফতার করা হয় এবং বাজেয়াপ্ত করা হয় ২৬ টন বস্তা ভর্তি সুপারি। ঘটনাস্থলে আসেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন অসম বাংলা সীমান্তে প্রতিনিয়ত নাকা তল্লাশি চলে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আজ পুলিশ তল্লাশি চালায় তল্লাশি চালাতে গিয়ে দেখতে পারা যায় লরিতে বাঁশের টুকরোর আড়ালে পাচার হচ্ছিল বস্তা ভর্তি বিপুল পরিমাণ সুপারি যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। এর পেছনে বড় কোন চক্র কাজ করছে কিনা তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ পাশাপাশি চোরা চালান রুখতে আরো নজরদারি জোরদার করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles