উত্তরকন্যায় বিভিন্ন দাবিতে মন্ত্রী উদয়ন গুহর দ্বারস্থ শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ

নিজের বিধানসভা এলাকার অলিগলির একগুচ্ছ উন্নয়নের দাবি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সাথে উত্তরকন্যায় গিয়ে সাক্ষাৎ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করের বক্তব্য সাধারণ মানুষের দাবি নিয়ে তিনি মন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন।যেহেতু উদয়ন গুহ কিছুদিন আগেই একটি সরকারী অনুষ্ঠানে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উদ্দেশ্যে বলেছিলেন,শঙ্কর তার সাথে উন্নয়ন নিয়ে কথা বলতে কোনদিন চাননি।মন্ত্রীর এই কথা শঙ্করের কানে আসতেই শহরের বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হন মন্ত্রীর দপ্তরে।শঙ্করের দাবি তিনি বহুবার মেয়রের সাথে দেখা করতে চাইলেও মেয়র সময় দিয়ে উঠতে পারেননি।যদিও মন্ত্রী উদয়ন গুহর সাথে দেখা করে সন্তোষ প্রকাশ করেন শঙ্কর।শঙ্করের সাক্ষাৎ নিয়ে মন্ত্রী উদয়ন গুহর বক্তব্য উনি যদি আর কিছুদিন আগে তার এই দাবিগুলো জানাতেন তাহলে কিছু কাজ তিনি অবশ্যই করার চেষ্টা করতেন।তবে আগামীদিনে অবশ্যই শঙ্কর ঘোষের দাবি খতিয়ে দেখে উপযুক্ত ব্যাবস্থা নেবে তার দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles