আমার সাহায্য ছাড়া তৃণমূল বা বিজেপি কেউই সরকার গড়তে পারবে না, দাবি হুমায়ুন কবীর 

“আমার সাহায্য ছাড়া তৃণমূল বা বিজেপি কেউই সরকার গড়তে পারবে না ” – হুমায়ুন কবীর

 

ধীরে ধীরে হুমায়ুন কবীর অনেক বেশি আত্ম বিশ্বাসী হয়ে উঠছেন। সম্ভবত তার বাবরি মন্দির প্রকল্প ব্যাপাকভাবে সফল হওয়াতেই তার এই আত্ম বিশ্বাস। মঙ্গলবার তিনি স্পষ্ট বলেন, “২০২৬ এ তৃণমূল বা বিজেপি কেউই একক ভাবে সরকার গড়তে পারবে না। যিনিই মুখ্যমন্ত্রী হোন না কেন হুমায়ুন কবীরের সাহায্য নিতে হবে । আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন না।” তিনি আবার বলেন, সরকার নয়, বিরোধী আসনেই বসতে চান তিনি।

বারবারই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, হুমায়ুন বিজেপি দ্বারা পরিচালিত। সে প্রেক্ষিতে বলতে গিয়েই হুমায়ুন বলেন, “আমি কার হয়ে খেলতে নেমেছি , ওসব সময় বলবে।” তবে মিম-এর সঙ্গে যে জোট গড়বেন, তা স্পষ্ট করে দিয়েছেন হুমায়ুন। তৃণমূলের তরফ থেকে তাঁকে একাধিকবার বার্তা পাঠানো হয়েছে বলেও দাবি করেন হুমায়ুন। তাঁর কথায়, “তৃণমূলের থেকে অনেকেই আমার ঘনিষ্ঠদের বার্তা পাঠিয়েছেন। কিন্তু তৃণমূলে ফেরার কোন প্রশ্নই নেই। তৃণমূল আমাকে যে হেনস্থা করেছে , এতটা করার প্রয়োজন ছিল না।” শেষে তিনি বলেন, তৃণমূল বা বিজেপি কে সরকার গড়বে তা তিনি জানেন না,তবে তার সাহায্য ছাড়া কোনো দলই একক ভাবে সরকার গড়তে পারবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles